জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. রাকিব।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্ট কেন্দ্র থেকে নিজের ভোট দেন ছাত্রদল, ছাত্র অধিকার ও সাধারণ শিক্ষার্থীদের সমর্থিত সমন্বিত প্যানেলের ভিপি প্রার্থী মো. রাকিব।