Search

বঙ্গবন্ধু টি-টোয়েন্টির সম্প্রচার স্বত্ত্ব পেল টি-স্পোর্টস

আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের সকল ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের একমাত্র স্পোর্টস ভিত্তিক টিভি চ্যানেল টি-স্পোর্টস। আন্তর্জাতিক মানের সম্প্রচারের আশ্বাস দেয়ায় ফলশ্রুতিতে দেশের এই প্রথম স্পোর্টস চ্যানেলের সঙ্গে চুক্তি করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (৯ নভেম্বর) টি-স্পোর্টসের মহাব্যবস্থাপক তাসভির-উল-ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা বঙ্গবন্ধু টি-টোয়েন্টির সম্প্রচার স্বত্ত্ব পেয়ে বেশ গর্বিত। এটি আমাদের জন্য একটি বড় বিরতি। আমরা এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের উপস্থিতি জানানোর প্রত্যাশায় রয়েছি কারণ আমরা বিশ্বাস করি যে আমরা সারাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা বিবেচনা করে সর্বোচ্চ জনগণের কাছে পৌঁছাতে সক্ষম হব। আমরা টুর্নামেন্টটি সম্প্রচারের তিনটি স্বত্ত্ব পেয়েছি- ডিটিএইচ, ওটিটি এবং স্যাটেলাইট স্বত্ত্ব পেয়েছি এবং আমরা এটি টি স্পোর্টসে একযোগে প্রচার করব।’

শ্রীলঙ্কা সিরিজ বাতিল হয়ে যাওয়ায় প্রেসিডেন্টস কাপের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিল জাতীয় দল ও এইচপির ক্রিকেটাররা। প্রেসিডেন্টস কাপের ম্যাচগুলো বিসিবির অফিশিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে সরাসরি দেখার সুযোগ পেয়েছিলেন দর্শরা। যদিও টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচ বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হলেও সম্প্রচার মান ও আনুষাঙ্গিক বিষয় নিয়ে বেশ সমালোচনার মুখে পরতে হয় বিসিবিকে।

তাই আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে আন্তর্জাতিক মানের সম্প্রচারের আশ্বাস দিয়েছিল তারা। এর কারনে নতুন যাত্রা শুরু করা বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দেশের প্রথম স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টসের সঙ্গে টুর্নামেন্টটির সম্প্রচার চুক্তি করলো বিসিবি।

এর আগে পাঁচ দল নিয়ে এই টুর্নামেন্টের খবর জানিয়েছিল দেশের ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। ইতোমধ্যে পাঁচ দলের জন্য স্পন্সরও খুঁজে পেয়েছে তারা। বেক্সিমকো ঢাকা, ফরচুন বরিশাল, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা এবং গাজী গ্রুপ চট্টগ্রাম এই নামে টুর্নামেন্টটির দলগুলোর নামকরণ করা হয়েছে। টুর্নামেন্ট শুরুর তারিখ ঘোষণা না করলেও প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দলগুলো তাদের পছন্দ মতো ক্রিকেটার বাছাই করে নিতে পারবে। ড্রাফটকে সামনে রেখে ইতিমধ্যে ১৬০ ক্রিকেটারএর তালিকায়ও প্রস্তুত করে ফেলেছে বিসিবি

Facebook
Twitter
LinkedIn