ভারতে বাংলাদেশ দলের ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকি আছেÑ এ কারণে সেখানে বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার পরিবর্তে আরেক আয়োজক দেশ শ্রীলংকায় ম্যাচের ভেন্যু দেওয়ার জন্য আইসিসিকে একাধিকবার অনুরোধ করেছে বিসিবি। তবে গতকাল আইসিসির ভার্চুয়াল সভায় সিদ্ধান্ত হয়েছে, বিশ্বকাপ খেললে বাংলাদেশকে ভারতেই যেতে হবে।
আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছেÑ ‘গত কয়েক সপ্তাহ ধরে বিসিবির সঙ্গে ধারাবাহিক ও গঠনমূলক আলোচনায় যুক্ত ছিল আইসিসি, যেটির পরিষ্কার উদ্দেশ্য ছিল টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করা। এ সময়ে আইসিসি স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন, ভেন্যুভিত্তিক পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা এবং আয়োজক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আশ্বাসসহ বিস্তারিত তথ্য ভাগাভাগি করেছে। এসব মূল্যায়নের প্রতিটিতেই ধারাবাহিকভাবে বলা হয়েছে, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা বা সুরক্ষার ক্ষেত্রে কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য হুমকি নেই।’
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলংকায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশের সব ম্যাচই ভারতে। সূচি অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালির গ্রুপে থাকা টাইগাররা বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামবেন। কলকাতায় ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। তবে উগ্রবাদীদের হুমকির কারণে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বিসিবি ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আইসিসিকে একাধিকবার পাঠানো মেইলে বাংলাদেশ দলসহ সংশ্লিষ্ট সবার নিরাপত্তাঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের ম্যাচের ভেন্যু যেন শ্রীলংকায় দেওয়া হয় সেটিও বলা হয়েছে। তারই ধারাবাহিকতায় গত শনিবার ঢাকায় এসেছিলেন
আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। তিনি বৈঠক করেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মো. শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং সিইও নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে। অনলাইনে আইসিসির পক্ষে যুক্ত হয়েছিলেন আইসিসির ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। তবে সেই বৈঠক শেষে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। গতকাল ফের ভার্চুয়াল বৈঠক ডাকে
