Search

বাংলাদেশের দল ঘোষণা

: আসন্ন আয়ারল্যান্ড সিরিজের প্রথম ২ ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। আজ (রোববার) রাতে আইরিশদের সাথে প্রথম ২ ওয়ানডের জন্য দল ঘোষণা করা হয়। তাতে একমাত্র নতুন মুখ জাকির হোসেন যোগ হলেও বাদ পড়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। ১৬ জনের দলে রিয়াদের নাম নেই।

মাহমুদউল্লাহকে বাদ নাকি বিশ্রাম দেওয়া হয়েছে জানতে চাইলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর বলেন,‘ বিশ্রাম দেওয়া হয়েছে।’

এছাড়া সর্বশেষ ওয়ানডে দল থেকে আরও নেই বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও। ফিরেছেন ইয়াসির আলি রাব্বি আর শরিফুল ইসলাম।

প্রথম দুই ওয়ানডের দল

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি রাব্বি, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, জাকির হাসান।

Facebook
Twitter
LinkedIn