বাঘারপাড়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস “
যশোরেরয় বাঘারপাড়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। স্থানীয় নারী শান্তি সহাযকদের প্লাটফর্ম (ওয়েভ) এর আয়োজনে দিবসটি উপলক্ষে এদিন( ৮ই, মার্চ ) সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে র্্যলি, সহকারে চৌরাস্তা মোড়ে এসে মানববন্ধন ও আলোচনা সভার মাধ্যমে মূল কর্মসূচি পালন করন স়ংগঠনের নেতৃবৃন্দ। এতে অংশগ্রহণ করেন, বেসরকারী মানবাধিকার সংগঠন ( গনঅধিকার ফাউন্ডেশনে ) সম্পাদক ও পিএফজির সমন্বয়ক মো: ইকরামুল হক মিঠু, পিস এ্যম্বাসেডর ও নারী নেত্রী দিলরুবা পারভীন, পিস এম্বাসেডর অধ্যাক্ষ মোস্তাক মোর্শেদ, বাঘারপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, হাফিজুর রহমান, লিটন মোল্লা, প্রণয় কুমার, ডা: শফিকুল ইসলাম , উত্তম কুমার মন্ডল সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। এসময়, নেতৃবৃন্দ বলেন, পরিবার থেকে শুরু করে সমাজের যেকোনো উন্নয়ন মূলক কর্মকান্ডে নারীর অংশ গ্রহণ অত্যান্ত গুরুত্বপূর্ণ।



