বাঘারপাড়ায় শিক্ষার মান উন্নয়নে —
প্রতিষ্ঠান প্রধানদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত “
সাঈদ ইবনে হানিফ]= বাঘারপাড়া (যশোর)ঃ বাঘারপাড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ” ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো : শামছুল আলম বলেছেন, কল্পনা যদি ছাত্র ছাত্রীদের কল্যাণে থাকে, আপনার চিন্তা, স্বপ্ন যদি ছাত্র ছাত্রীদের দেখেন তাহলে এসমাজ বদলাতে বাধ্য ।
(২৫ মে) রবিবার যশোরের বাঘারপাড়া সিদ্দিকীয়া কামিল মাদরাসায় ’মাদরাসা শিক্ষার মানউন্নয়নে’ প্রতিষ্ঠান প্রধানদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা যদি সকলে আমাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করি তাহলে দেশ কে এগিয়ে নেওয়া সম্ভব হবে। এজন্য
আসুন আমাদের বাংলাদেশটাকে রক্ষা করি। কোন দেশ ও জাতিকে রক্ষার প্রধান উপায় শিক্ষায় উন্নত করা। উন্নত বিশ্বে প্রেসিডেন্ট পদ শেষ হলে তাঁরা শিক্ষাকতা পেশায় এগিয়ে আসে। আমাদের বসে থাকলে হবে না। প্রধান অতিথি আরো বলেন, আলিয়া মাদরাসা হলো সত্তিকারে মানুষ বানানোর উপযোগী শিক্ষা। একটি ব্যালেন্স সমন্বিত শিক্ষা আধুনিক বিজ্ঞান সব কিছুই এখানে আছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাঘারপাড়া কামিল মাদরাসার যাত্রা শুরু হলো। এটা মাদরাসার জন্য একটা বিরাট মাইলস্টোন হয়ে থাকবে।
এদিন দুপুরে মাদরাসা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ সিদ্দিকুল্লাহ।
এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো : নরুল হক, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ, ইবির সহযোগী অধ্যাপক ড. মো: আব্দুল মান্নান, উপজেলা নিবার্হী অফিসার শোভন সরকার, ভিটাবল্যাহ আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল আলিম, বাঘারপাড়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আবু সালেহ হায়দার আলী প্রমুখ। এসময় উপজেলা শিক্ষা অফিসার, দাখিল, আলিম ও ফাযিল মাদরাসার প্রধানগন উপস্থিত ছিলেন। # ০১৯৩২-০৮৯২৮৪ ।
