Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

বাঘারপাড়ায় স্কুল ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত “


সাঈদ ইবনে হানিফ ]=
যশোরের বাঘারপাড়ায় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেছেন , জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক মোঃ গোলাম রসুল। ২২ মে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের চাড়াভিটা মাধ্যমিক বিদ্যালয় , ষাইটখালি স্কুল , রাধানগর আলিম মাদ্রাসা, বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, ওয়াদীপুর আলিম মাদ্রাসা, মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল আলিম , ইউনিয়ন সভাপতি মোঃ আবু মুসা, সেক্রেটারি মোঃ আব্দুল জলিল, সাবেক সভাপতি মাওলানা আব্দুল গফুর, মাওলানা বোরহানউদ্দিন, অধ্যাপক মোঃ রোস্তম আলী, শহিদুল ইসলাম বুলবুল , আমিরুল ইসলাম বুলু, আব্দুর রহিম, মাওলানা সোহরাব হোসেন, মাওলানা এরশাদ আলী, আবু ইউসুফ, বাসুয়াড়ি ইউনিয়ন যুববিভাগের সাবেক সভাপতি আনিসুর রহমান বিপ্লব, সহ-সভাপতি মোঃ বাকি বিল্লাহ, সেক্রেটারি মোঃ তুহিন আক্তার পলাশ, সহ থানা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। # সাঈদ ইবনে হানিফ এর রিপোর্ট:- ।। ০১৯৩২-০৮৯২৮৪ ।

Facebook
Twitter
LinkedIn