Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষিত বেকার ভাতা চালু করবে: তারেক রহমান

দেশের শিক্ষিত বেকারদের জন্য বিএনপি বেকার ভাতা চালুর বিষয়ে ভাবছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমরা যেটা চেষ্টা করছি, যারা চাকরি পাননি, তাদের জন্য বেকার ভাতার ব্যবস্থা করার। এটা এক বছর পর্যন্ত থাকবে। এর মধ্যে সরকার তাদের কর্মসংস্থানের জন্য চেষ্টা করবে। শিক্ষিত বেকাররাও তাদের কর্মসংস্থানের চেষ্টা করবেন।’

বুধবার রংপুর, নীলফামারী ও সৈয়দপুর জেলা (বিএনপির সাংগঠনিক জেলা) নিয়ে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এমন ভাবনার কথা জানান।

Facebook
Twitter
LinkedIn