Search

বিএনপি নেতা হাবিবুর রশিদ কারাগারে

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার নিম্ন আদালতে তিনি আত্মসমর্পণ করলে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, তাকে তিন মামলায় ৬ বছর নয় মাসের সাজা দেন আদালত। এছাড়া দুটি মামলা গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। এর মধ্যে সবুজবাগ থানার একটি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

আগামী রোববার পল্টন থানার আরেকটি মামলায় শুনানি দিন ধার্য রয়েছে।

Facebook
Twitter
LinkedIn