Search

বীচ হ্যাচারির মূল্য সংবেদনশীল তথ্য নেই

বীচ হ্যাচারি লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। ডিএসই কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে।

ডিএসই সূত্রে জানা গেছে, সম্প্রতি বীচ হ্যাচারির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ১৬ আগস্ট নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর‌যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ১৮ জুলাই কোম্পানিটির শেয়ার দর ছিল ১৮ টাকা ৭০ পয়সা। ১৬ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ২৬ টাকা ৫০ পয়সায়  উন্নীত হয়। কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

Facebook
Twitter
LinkedIn