Search

বুশের মতোই ভুল করলেন ট্রাম্প

দুই দশক আগের কথা। আত্মবিশ্বাস আর আগ্রাসনের বিষাক্ত মিশ্রণে ইরাকের বুকে যুদ্ধ চাপিয়ে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। সে সময় বলা হয়েছিল, এটি হবে একটি ‘ঝটিকা অভিযান’। 

কয়েক দিনের মধ্যে মিশন সম্পন্ন হবে, প্রতিষ্ঠা হবে গণতন্ত্র। কিন্তু বাস্তবে জন্ম নিয়েছিল এক অন্তহীন যুদ্ধ। যা গ্রাস করে নিয়েছিল লাখো মানুষের প্রাণ। ভেঙে পড়েছিল গোটা অঞ্চল। আবার সেই একই পথে চলতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

একইরকম আত্মবিশ্বাস, একইরকম আগ্রাসী কূটনীতি এবং একইরকম অন্ধত্ব-পালটেছে শুধু অভিনেতা। ইরানের বিরুদ্ধে ইসরাইলের পাশে দাঁড়িয়ে যে সামরিক পদক্ষেপ ট্রাম্প নিয়েছেন, তা শুধু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকেই নয়, গোটা মধ্যপ্রাচ্যকেই আবারও ঠেলে দিচ্ছে এক অস্থির, রক্তাক্ত ভবিষ্যতের দিকে। 

অথচ বুশের সেই যুদ্ধকে ‘একটি ভয়াবহ ভুল’ বলে অভিহিত করেছিলেন ট্রাম্প নিজেই। আজ সেই ভুল পথটাকেই আবার বেছে নিলেন তিনি। দ্য ওয়াশিংটন পোস্ট। 

২০১৬ সালে ট্রাম্প নির্বাচনি প্রচারে বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য যুদ্ধগুলো ছিল ভয়াবহ ভুল।’ ২০২০ ও ২০২৪ সালের নির্বাচনি সমাবেশেও তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাবে এবং বিদেশ নয়, নিজের ঘর সংস্কারে মন দেবে।’ 

অথচ এখন তিনি যুক্তরাষ্ট্রকে টেনে নিচ্ছেন ইরান-ইসরাইল সংঘাতের মাঝে। 

Facebook
Twitter
LinkedIn