Search

ভারতের ফিল্মফেয়ারে দুই মনোনয়ন পেলেন জয়া

চলতি সপ্তাহেই ঘোষণা করা হয়েছে বলিউডের ফিল্মফেয়ার পুরস্কার। আজ (৩১ মার্চ) বসবে টালিউডের ফিল্মফেয়ার পুরস্কারের আসর। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত কলকাতার বাংলা সিনেমার জন্য দেওয়া হবে জয় ফিল্মফেয়ার পুরস্কার (বাংলা)-২০২০।

সোমবার (২৯ মার্চ) প্রকাশ করা হয়েছে মনোনয়ন প্রাপ্তদের নাম। যেখানে আবারও মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি অভিনেত্রী দুই বাংলায় জনপ্রিয় জয়া আহসান। একসঙ্গে দুইটি মনোনয়ন পেয়েছেন তিনি। শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক) বিভাগে জয়া এই মনোনয়ন পেয়েছেন ‘রবিবার’ ও ‘বিজয়া’ সিনেমার জন্য।জয়ার সঙ্গে এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছে রাইমা সেন (তারিখ), সোহিনী সরকার (ভিঞ্চি দা), শুভশ্রী গাঙ্গুলি (পরিণীতা) ও ঈশা সাহা (সোয়েটার)।

Facebook
Twitter
LinkedIn