Search

ভারত-পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে যোগাযোগ

দু’পক্ষের হামলা পাল্টা হামলার মধ্যেই ভারত-পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে আলোচনা হয়েছে। তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

বৃহস্পতিবার (৮ মে) জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, টিআরটি ওয়ার্ল্ডকে দেয়া সাক্ষাৎকারে ইসহাক দার বলেন, পাকিস্তান ভূখণ্ডে ভারতের সাম্প্রতিক সামরিক হামলার পর উভয় দেশের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ হয়েছে।

দুই পক্ষের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। তবে উল্লেখ করেছেন যে উত্তেজনা ক্রমশ তীব্র হওয়া সত্ত্বেও কূটনৈতিক ও নিরাপত্তা চ্যানেল খোলা রয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত এমন কিছু করেছে যা ‘অগ্রহণযোগ্য’, এটি ‘যুদ্ধের সমতুল্য’, এর উপযুক্ত প্রতিক্রিয়া জানানোর অধিকার পাকিস্তানের রয়েছে।

ম্প্রতি পাকিস্তান ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আসিম মালিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে। অন্যদিকে ২০১৪ সাল থেকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে রয়েছেন অজিত দোভাল।

জম্মু-কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে মঙ্গলবার রাতে দেশটির অন্তত ৯টি জায়গার ২৪টি স্থাপনায় হামলা চালায় ভারতের সেনাবাহিনী। মুজাফফারাবাদ ছাড়াও, কোটলি, শিয়ালকোট, মুরদিকে, শাকারঘার, পূর্ব আহমেদপুরে চালানো এসব হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা।

Facebook
Twitter
LinkedIn