Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

ভালো ও নরম মনের মেয়েদের জন্য এই রঙিন জীবন না: বর্ষা

শোবিজ ছাড়ার ইঙ্গিত দিয়েছেন চিত্রনায়িকা রাজ রিপা। শুধু চলচ্চিত্র নয়, ইট-কাঠের শহর ছেড়ে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। নির্মাতা ইফতেখার চৌধুরীকে কেন্দ্র করে তাঁর ক্ষোভ এরইমধ্যে ফেসবুকে পোস্ট হয়ে এসেছে বহুবার, তৈরি করেছে আলোচনাও।

রাজ রিপার সেই অভিমান এবার ছুঁয়ে গেল অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষাকে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে রিপাকে উদ্দেশ্য করে বর্ষা লিখলেন, ‘স্বপ্ন মাটি চাপা দিবা দাও, কিন্তু এমন স্বপ্ন মাটি চাপা দিও না—যে স্বপ্ন জেগে আছে, কিন্তু ধরা-ছোঁয়ার বাইরে। তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। যার কেউ নেই, তাঁর জন্য আল্লাহ আছেন। তোমার মতো কেউ কেউ এমন কঠিন জীবন যাপন করছে এই মিডিয়ায় তা তুমি-আমি ভালো করে জানি।’

তিনি আরও যোগ করেন, ‘ভালো মন, নরম মনের মেয়েদের জন্য এই রঙিন জীবন না রিপা! চামড়া শক্ত, শতশত নেতিবাচক মন্তব্যকে পাত্তা দেয় না—তারাই এই দুনিয়ায় টিকে থাকে। নামাজ পড়, আল্লাহর কাছে শান্তি চাও।’

Facebook
Twitter
LinkedIn