ভূমিকম্পের আতঙ্ক ছড়িয়ে পড়েছে সবদিকে। শুক্রবার নরসিংদীর ভূমিকম্পের রেশ কাটতে না কাটতে আজকে আবারও দেশের দুটি স্থানে ভূকম্পন রেকর্ড করা হয়েছে। সকালে আশুলিয়ার বাইপাইলে আর সন্ধ্যায় ঢাকায় ভূকম্পন রেকর্ড করে আবহাওয়া অফিস। আজকের ভূমিকম্প রিখটার স্কেলে কম হলেও আতঙ্ক পিছু ছুড়ছে না মানুষের মন থেকে।
মানচিত্র লক্ষ করলে দেখা যায়, ভৌগোলিক অবস্থান, জলবায়ুর প্রভাব, বৈশ্বিক উষ্ণায়ন, অসংখ্য নদনদীর গতিপ্রবাহ, ক্রান্তীয় মৌসুমি জলবায়ু ইত্যাদি কারণে বাংলাদেশে প্রায় সময় বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, নদীভাঙন ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে।
অন্যদিকে উত্তরে তিব্বত সাব-প্লেট, ইন্ডিয়ান প্লেট এবং দক্ষিণে বার্মা সাব-প্লেটের সংযোগস্থল বা ফল্ট লাইনে বাংলাদেশের অবস্থান হওয়ায় ভূমিকম্পের ঝুঁকিও তুলনামূলক বেশি।
ভূমিকম্পে আতঙ্কিত হয়ে এবারও বহু মানুষ আহত হয়েছেন। শুক্রবার নিহত হয়েছেন ১০ জন। এ কারণে ভূমিকম্পের সময় কী করবেন, যা করবেন না এসব বিষয় মাথায় রাখা উচিত।
