Search

ভোট দিলেন তৈমুরের স্ত্রী ও কন্যা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারের স্ত্রী হালিমা ফারজানা ও কন্যা ব্যারিস্টার মারিয়াম খন্দকার।

রোববার সকাল ৮টায় ১৩নং ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন তারা। এসময় তৈমুর আলমের হাতি প্রতীকে ভোট দেয়ার জন্য তারা ভোটারদের অনুরোধ করেন।

মেয়ে মারিয়াম খন্দকার বলেন, ভোট দিতে এসে অনেকের কাছ থেকে অভিযোগ শুনেছি, ক্রমিক নাম্বারের সঙ্গে আইডি নাম্বার মিলছে না। আবার মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে না দেয়ায় অনেকেই ভোট না দিয়ে চলে যাচ্ছেন। এ ছাড়া এখনো পর্যন্ত আর কোনো সমস্যা নেই।

আজ সকাল ৮টা থেকে নাসিকের ২৭ ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

Facebook
Twitter
LinkedIn