Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

মহান বিজয় দিবস আজ

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। এক অবিস্মরণীয় বীরত্বগাথা, গৌরবময় দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ড গড়ার প্রত্যয়ে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এ দেশের মুক্তিকামী মানুষ। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে সব লাঞ্ছনা, শোষণ ও বঞ্চনার অবসান ঘটিয়ে ১৯৭১ সালের আজকের এই দিনে কাঙ্ক্ষিত বিজয় অর্জন করে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। সবার মধ্যে এক বুক আশা ছিল সব লাঞ্ছনা, শোষণ, বঞ্চনার অবসান ঘটবে। কিন্তু সময়ের পরিক্রমায় এ দেশের মুক্তিকামী মানুষের ওপর জেঁকে বসেছে স্বৈরশাসকরা। অধিকার আদায়ের জন্য কথা বলতে গিয়েও কখনো কখনো এ দেশের মানুষকে গুম-খুনের শিকার হতে হয়েছে। একাত্তরের মূল চেতনার বিভ্রাট ঘটিয়ে মানবাধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাকস্বাধীনতা রুদ্ধ করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn