Search

মাদকসহ মডেল মৌ আক্তার আটক

মডেল পিয়াসার পর রাজধানীর শ্যামলী থেকে আরও এক মডেলকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এবার আটব করা হয়েছে মডেল মৌ আক্তারকে। আটকের সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়।

রোববার (১ আগস্ট) গভীর রাতে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি উত্তরের যুগ্ম কমিশনার হারুন-অর রশীদ

তিনি বলেন, মডেল মরিয়ম আক্তার মৌয়ের বিরুদ্ধে আমাদের কাছে অনেক আগে থেকেই অভিযোগ ছিল। মৌয়ের বাসা থেকে বিপুল পরিমাণ মদ ও তার বাসায় বারের সন্ধান পাওয়া গেছে। এবং প্রতারণাসহ সব অভিযোগ খতিয়ে দেখে তার বিরুদ্ধে মামলা করা হবে।

র আগে আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের সাবেক স্ত্রী মডেল ফারিয়া মাহাবুব পিয়াসাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ।

রোববার রাতে মডেল পিয়াসার বারিধারার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে তার বাসা থেকে মদ, ইয়াবা ও সিসা উদ্ধার করে পুলিশ।

Facebook
Twitter
LinkedIn