সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায়। তাঁর মরদেহ নেওয়া হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউয়ের জানাজাস্থলে। সেখানে ভোর থেকেই জড়ো হতে শুরু করে সর্বস্তরের মানুষ। ইতোমধ্যে মানিক মিয়া অ্যাভিনিউ এবং আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে
