Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

মানুষ যাকে ভোট দেবে, সেই দলই সরকার গঠন করবে।-দুদু

আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে গণতন্ত্র রক্ষা পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রোববার (২৯ জুন) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত ‘জুলাই আগস্ট গণঅভ্যুত্থান : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, “যত বাধা-বিপত্তিই আসুক না কেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতেই হবে। যারা সকালে এক কথা, দুপুরে আরেক কথা এবং বিকেলে ভিন্ন কথা বলেন, তাদের বলবো—আসুন সবাই নির্বাচনে অংশগ্রহণ করি। যেসব ত্রুটি থাকবে, সেগুলো আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি। মানুষ যাকে ভোট দেবে, সেই দলই সরকার গঠন করবে।”

Facebook
Twitter
LinkedIn