মালয়েশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে কয়েক হাজার মানুষ। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারের দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় এই বিক্ষোভ। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের পদত্যাগ দাবি করছেন বিক্ষোভকারীরা। সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে জানা যায়, আজ শনিবারের এই বিক্ষোভ আয়োজন করে বিরোধী দলগুলো। ২০২২ সালের নির্বাচনে আনোয়ার ইব্রাহিম ক্ষমতায় আসার পর দেশটিতে এটিই প্রথম বড় ধরনের প্রতিবাদ।
রাজধানী কুয়ালালামপুরের ইনডিপেনডেন্ট স্কয়ারে সমবেত হন বিক্ষোভকারীরা। তাদের মূল অভিযোগ, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ক্ষমতায় আসার আগে যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণে ব্যর্থ হয়েছেন। বিক্ষোভকারীদে অনেকের হাতে ছিল ‘আনোয়ার পদত্যাগ কর’ লেখা প্ল্যাকার্ড।
