Search

মালয়েশিয়া ২২ অক্টোবর থেকে বেসরকারি অফিস কর্মীদের ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

মালয়েশিয়া প্রবাসীদের প্রতি অতি গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বাহিরে বের না হওয়ার আহ্বান!আগামিকাল থেকেই কার্যকর হচ্ছে বেসরকারি কর্মীদের অফিসে যাওয়ার নিষেধাজ্ঞা! প্রবাসী ভাইয়েরা কাজে যাওয়ার সময় অবশ্যই সাথে কম্পানির সুরাত, করোনা নেগেটিভ সার্টিফিকেট এবং মাক্স পরিধান করবেন। অনাকাঙ্ক্ষিত বিপদ এড়াতে রাতে বের না হওয়াই ভালো। নতুন করে আরও কঠোরভাবে বিভিন্ন যায়গায় পুলিশ ও সেনাবাহিনীর রোডব্লক বাড়ানো হয়েছে। আগামীকাল ২২ অক্টোবর থেকে বেসরকারি অফিস কর্মীদের ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এটি কোন সরকারি প্রস্তাবনা কিংবা পরামর্শ নয়, এটা সরকারি আদেশ।এই নির্দেশনা বিশেষ করে কুয়ালালামপুর, সেলেঙ্গর, পুত্রাজায়া ও সাবাহ প্রদেশর জন্য দেয়া হয়েছে।

Facebook
Twitter
LinkedIn