Search

মাস্ক প্রদান করলেন ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদ-

করোনা মহামারীকালীন সচেতনতা সহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাগবাড়ী গ্রামে প্রতিষ্ঠিত ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদ। সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ জসিম মোল্লা ২৬ ফেব্রুয়ারী ২০২২ রোজ শনিবার দুপুর ২.০০ ঘটিকায় মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট সোহানা তাহমিনা মহিউদ্দিন, সভাপতি এম জামাল হোসেন মন্ডল এর হাতে মাস্ক প্রদান করা হয়। মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবে মাস্ক বিতরণ কালে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম কামাল, সহ-সভাপতি মাহবুবুর রহমান, ধর্মীয় সম্পাদক আবু সাঈদ সৌরভ, ক্রিড়া ও সমাজকল্যাণ সম্পাদক ফরহাদ হোসেন জনি, প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন মানিক, কার্যকরী সদস্য আবুল কালাম, নাছির উদ্দিন, মুন্সিগঞ্জের খবর পত্রিকার বার্তা সম্পাদক বর্ষন মাহমুদ প্রমূখ, একই দিন সকাল ১০ ঘটিকায় শ্রীনগর উপজেলা সমাজসেবা অফিসে আঃ খালেক হাওলাদারের হাতে এবং প্রিন্টিং প্রতিষ্ঠান আবাবিল ডিজিটাল প্রিন্ট এর এমডি মুসা সাহেবের হাতে মাস্ক প্রদান এবং তন্তর বাজারে বিভিন্ন দোকানীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

Facebook
Twitter
LinkedIn