Search

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

শনিবার (২৩ এপ্রিল) সকাল ৯টার দিকে ওই এলাকার পূরবী সিনেমা হল-সংলগ্ন পোস্ট অফিসের সামনের রাস্তা অবরোধ করেন। 

পল্লবী থানার পরিদর্শক (পেট্রোল) মো. আফজাল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, কটন টেক্সটাইলের মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। ‌দুই পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি দ্রুত মীমাংসা করার চেষ্টা করছি। 

তিনি আরও বলেন, শ্রমিকদের অবরোধের কারণে পোস্ট অফিসের সামনের রাস্তায় যান চলাচল ডাইভারশন করে দিতে হয়েছে। এতে সকাল থেকে যান চলাচল অনেকটাই ব্যাহত হচ্ছে। রাস্তা থেকে তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।

Facebook
Twitter
LinkedIn