মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি কর্তৃক দেওয়া প্রাথমিক মনোনয়নের পুনর্বিবেচনার দাবীতে শ্রীনগরে এক মঞ্চে বিএনপির মীর সরফত আলী সপু, মমিন আলী ও ধীরেন এর সমর্থনকারীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বুধবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনগর উপজেলা মোড় থেকে এক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের হয়।
মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছনবাড়ী বাসস্ট্যান্ডে গিয়ে ডাকবাংলো মোড় এসে শেষ হয়। এ সময় কর্মী-সমর্থকরা মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নানা স্লোগান দেন।
বিক্ষোভে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর সমর্থক এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলীর সমর্থসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা অভিযোগ করেন, মনোনয়ন প্রক্রিয়ায় তৃণমূলের মতামতকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়েখ আছলাম : নি। তাই জনগণের পছন্দের প্রার্থীকে মনোনয়ন দিতে দলীয় উচ্চ পর্যায়ের কাছে পুনর্বিবেচনার আহ্বান জানান উপস্থিতি বক্তারা।
বিক্ষোভ-সমাবেশে বক্তারা বলেন, মুন্সীগঞ্জ-১ আসনে দীর্ঘদিন ধরে যারা মাঠে-মানুষের মাঝে থেকে দলের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছেন,হামলা মামলার শিকার হয়েছেন।বাড়ি ছাড়া হয়েছেন তাদের উপেক্ষা করে মনোনয়ন দিলে তৃণমূল কর্মীরা হতাশ হবে। দলীয় ঐক্য রক্ষায় যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দিতে হবে।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারীরা সহস্থান ত্যাগ করে চলে যান।
