Search

যারা নির্বাচনের মাঠে খেলেন, তাদের খেলতে দিন: সিইসি

কঠোর নিরপেক্ষতা বজায় রাখতে এবং কোনো রাজনৈতিক দলের স্বার্থে কাজ না করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আজ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য শপথ নিন। যারা নির্বাচনের মাঠে খেলেন, তাদের খেলতে দিন। যদি তারা খেলে জয়ী হয়, তাহলে তাই হোক। কমিশন কেবল রেফারি হিসেবে কাজ করবে। আমরা রেফারির ভূমিকায় আছি এবং এই ভূমিকাই পালন করব। আমাদের দায়িত্ব হলো সমান সুযোগ নিশ্চিত করা এবং সেটা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

রোববার ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে ঢাকার আগারগাঁওয়ে কমিশনের প্রধান কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। এ সময় চারজন নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তুতি উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। বাকি কাজগুলো সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তাদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি উল্লেখ করেন, সরকার যুক্তরাজ্য ও জাপানসহ বিভিন্ন দেশের বিশ্ব নেতাদের আশ্বস্ত করেছে যে তারা একটি ঐতিহাসিক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করবে। নির্বাচন কমিশনের প্রতি আস্থা থাকার কারণেই সরকার এমন ঘোষণা দিচ্ছে।

Facebook
Twitter
LinkedIn