বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, যারা “পিআর পিআর” বলে নির্বাচন পিছিয়ে দিতে চাচ্ছে, তাদের রাজপথেই মোকাবিলা করা হবে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের দুয়ারে পৌঁছে দেওয়াই এখন দলের প্রধান লক্ষ্য।
এই বক্তব্য তিনি দেন সোমবার সকাল ১১টা থেকে দিনব্যাপী মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে লিফলেট বিতরণ ও পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে।
উপস্থিত ছিলেন:
মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল
জসিম মোল্লা
শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমদাদুল হক ইমন প্রমুখ।
