ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত নিরসনে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে উভয় দেশ। আজ শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
যুদ্ধবিরতি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, ‘ভারত ও পাকিস্তান উভয় দেশই ভারতীয় সময় বিকেল ৫টা থেকে স্থল, আকাশ এবং সমুদ্রে সকল ধরণের গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ বন্ধ করবে।’
অন্যদিকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার বলেছেন, ‘পাকিস্তান ও ভারত তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’ পাকিস্তান সর্বদা তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে আপস না করে এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালিয়েছে বলেও দাবি করেন তিনি।
