Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

রকমারি’র বেস্টসেলার অ্যাওয়ার্ড-২০২৫

নিজস্ব প্রতিবেদক

শনিবার বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে রঙিন আয়োজনের মধ্য দিয়ে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রকমারির সহপ্রতিষ্ঠাতা জুবায়ের বিন আমিন, এহতেশামস রাকিব, প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল আনাম এবং চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগসহ প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১৩০০–এর বেশি লেখক, পাঠক, প্রকাশক ও বই-শিল্পের কর্মীদের উপস্থিতিতে মিলনায়তন উৎসবমুখর হয়ে ওঠে। বাংলাদেশে অনলাইন বই বিক্রিতে শীর্ষ প্রতিষ্ঠান রকমারি ডটকম বেস্টসেলার অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করেছে।

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24

এ বিভাগগুলোর সেরা বিক্রিত বইগুলো হলো— আমি পদ্মজাব্রেইন ব্যালেন্স ইকুয়াল ব্যাংক ব্যালেন্সএক নজরে কুরআন এবং জোবায়ের’স জিকে (সাধারণ জ্ঞান)

২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত রকমারিতে সর্বাধিক বিক্রিত বইয়ের ভিত্তিতে ফিকশন, নন–ফিকশন, ধর্মীয় এবং ক্যারিয়ার–একাডেমিক—এই চার বিভাগে মোট ৫৬টি পুরস্কার দেওয়া হয়। চার বিভাগে প্রথম স্থান অর্জন করেন—
ফিকশন: ইলমা বেহরোজ
নন-ফিকশন: মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন
ধর্মীয়: ড. মিজানুর রহমান আজহারি
ক্যারিয়ার–একাডেমিক: কিউএনএ পাবলিকেশন্স লেখক পরিষদ। ফিকশন থেকে ক্যারিয়ার–একাডেমিক—সব বিভাগেই আরও ৬ জন করে শ্রেষ্ঠ লেখককে সম্মাননা দেওয়া হয়। একইভাবে চার বিভাগে অতিরিক্ত ৬টি করে বেস্টসেলার বইয়ের তালিকাও প্রকাশ করে রকমারি।

Facebook
Twitter
LinkedIn