Search

রক্তাক্ত মিয়ানমার, গুলিতে নিহত ৩৯

ফের রক্তাক্ত হলো মিয়ানমারের রাজপথ। জান্তা সরকারবিরোধী বিক্ষোভে নির্বিচারে গুলি চালিয়েছে পুলিশ। এতে একদিনেই নিহত হয়েছেন ৩৯ জন। আহত হয়েছেন আরও অনেকে। সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর এই প্রথম পুলিশের গুলিতে এত মানুষের হতাহতের ঘটনা ঘটে।

বিবিসি জানিয়েছে, মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াংগনের হ্লাইং থারিয়ার এলাকায় পুলিশ বিক্ষোভকারীদের দিকে গুলি ছুড়েছে। বিক্ষোভকারীরা এদিন লাঠি ও ছুরি নিয়ে প্রতিবাদে যোগ দিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার হ্লাইং থারিয়ার এলাকায় বিক্ষোভের ভিডিওতে নিরাপত্তা বাহিনীর মুখোমুখি বিক্ষোভকারীদের অনেককে সঙ্গে ঘরে বানানো ঢাল আর হেলমেট দেখা গেছে। পুরো এলাকা ছেয়ে ছিল কালো ধোঁয়ার আস্তরণে।

Facebook
Twitter
LinkedIn