Search

রবি’র লেনদেন আগামী সপ্তাহে

মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের শেয়ারের লেনদেন শুরু হবে এই বছরের শেষ সপ্তাহে। প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করা রবি আজিয়াটা এই লক্ষ্যে লটারি বিজয়ীদের বরাদ্দ প্রাপ্ত শেয়ার আজ রোববার (২০ডিসেম্বর) বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে সূত্রে এ তথ্য জানা গেছে।

নাম না প্রকাশের শর্তে ডিএসইর কর্মকর্তা অর্থসূচককে বলেন, এই সপ্তাহের মধ্যেই রবি শেয়ারের লেনদেন চালুর ইচ্ছা ছিল। কিন্তু লেনদেন চালুর বিষয়ে একটু সমস্যা হওয়ায় আশা করছি আগামী সপ্তাহের প্রথম দিকে লেনদেন চালু শুরু করার। এই লক্ষ্যে আর রবির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn