ঢাকা-১১ আসনে একেএম রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এই কেন্দ্রে ভোট দেন তিনি।
এই আসনে শাপলা কলি প্রতীকে নির্বাচন করছেন নাহিদ ইসলাম। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত এম এ কাইয়ুম।



