Search

রাজধানীতে কিশোরী ধর্ষিত, অভিযুক্ত পলাতক

রাজধানীর আদাবর নবোদয় হাউজিংয়ে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ওই কিশোরীকে গতকাল রবিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার উপ-পরিদশর্ক (এসআই) মো. মকবুল আলম গণমাধ্যমকে জানান, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে চাদউদ্যান এলাকায় নানী বাড়ি থেকে বাসায় ফিরছিল সে। পথে ওই কিশোরীর পরিচিত সজিব (২২) নামে এক যুবক তাকে রাস্তা থেকে ডেকে নবোদয় হাউজিংয়ের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

Facebook
Twitter
LinkedIn