Search

রাজধানীর কামরাঙ্গীরচরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন হুজুরপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোছা. সেলিনা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। গতকাল রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে। রক্তাক্ত অবস্থায় সেলিনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টায় মৃত ঘোষণা করেন। উদ্ধারকারী আকিদুল জানান, ভাড়া বাসার দ্বিতীয় তলা থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে মামলা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn