Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

রাজনৈতিক দলের সঙ্গে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু শনিবার 

আগামী শনিবার থেকে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে উপদেষ্টা পরিষদ। বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।  

শফিকুল আলম জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ৬ সংস্কার কমিশনের কাজের অগ্রগতি জানানো হবে। পাশাপাশি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। 

এসময় এক প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, আগামী দুই তিনদিনের মধ্যে ৬টি কমিশনের পূর্ণাঙ্গ রূপ পাবে।

Facebook
Twitter
LinkedIn