Search

লভ্যাংশ দেবে না স্ট্যাইল ক্রাফট

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যাইল ক্রাফট লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

বুধবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৯৩ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৪৮ পয়সা।

আগামী ২১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর।

Facebook
Twitter
LinkedIn