Search

লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন– লাইলাতুল গুজব চলছে, এসব গুজবকে পাত্তাই দেবেন না।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে তিনি এই পোস্ট দেন।

ফেসবুক পোস্টে শফিকুর রহমান লেখেন, প্রিয় দেশবাসী, লাইলাতুল গুজব চলছে। সবাই সাবধান, এই সমস্ত গুজবকে পাত্তাই দেবেন না। ইনশাআল্লাহ, সত্যের বিজয় অবশ্যম্ভাবী।

এর আগে, জুলাই আকাঙ্ক্ষার স্বপ্নের ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গঠনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে আরেকটি পোস্ট দেন জামায়াত আমির।

Facebook
Twitter
LinkedIn