মারুফ আহমেদ, বিশেষ প্রতিনিধি
৯ই জুলাই ২০২৫ তারিখ বুধবার ভাবনগর ফাউন্ডেশনের উদ্যোগে চর্যাপদের গানের পুনর্জাগরণের এক যুগ পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষ এবং স্টুডিও থিয়েটার হলে শুরু হয়েছে বাংলাদেশের ভাবসাধকদের অংশগ্রহণে দ্বিতীয় বারের মতো ৩দিনব্যাপী চর্যাপদ পুনর্জাগরণ উৎসব ২০২৫।
অনুষ্ঠানের শুরুতে ভাবনগর সাধুসঙ্গের শিল্পীরা সমবেতভাবে লুইপা রচিত চর্যাপদের প্রথম পদটি পরিবেশন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য করেন ফ্রান্স থেকে আগত লালনপন্থী সাধিকা ফকির দেবোরাহ জান্নাত। তিনি বলেন, আদি সংস্কৃতির মধ্যেই মানবের মুক্তি। চর্যাপদের গানে তার নির্দেশনা রয়েছে। আজকে সাধকেরা যে চর্যাপদের গানের পুনর্জাগরণের করেছেন তা এদেশের প্রাচীন সাধনার সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করে দিচ্ছে। নিজের হৃদয়ের কাছে পৌঁছানোর জন্য চর্যাগান থেকে লালন সাঁইয়ের গানের কাছে, জ্ঞানের কাছে ফিরতে হয়।” বক্তব্যের পাশাপাশি তিনি চর্যাপদের গান ৬ সংখ্যক গান পরিবেশন করেন।
বিশেষ অতিথির বক্তব্য করবেন আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষক-শিক্ষক ড. কিথ ই কান্তু। তিনি বলেন, চর্যাপদের গান বাংলাদেশের প্রাচীন ইতিহাসের অংশ। এই গানের পুনর্জাগরণের মাধ্যমে বাংলাদেশের ভাসাধকগণ তাঁদের যে সৃজনশীলতার পরিচয় দিয়েছেন তা প্রশংসনীয়।
এছাড়া, শুভেচ্ছা বক্তব্য করেন বালাদেশের চর্যাপদের গানের সুরকার, শিল্পী ও প্রশিক্ষক সাধিকা সৃজনী তানিয়া এবং ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে আগত চর্যাপদের গানের পুনর্জাগরণের শিল্পী বাবুল আক্তার বাচ্চু। স্বাগত ভাষণ দেবেন গবেষক ও নাট্যকার ড. সাইমন জাকারিয়া।
উদ্বোধনী উদ্বোধনী অনুষ্ঠানের পর সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে চর্যাপদের গানের পুনর্জাগরণের আসরে চর্যাগান পরিবেশন করবেন ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে আগত সাধকশিল্পী বাবুল আক্তার বাচ্চু, লুৎফর রহমান,আফজাল হোসেন, সোহেল, সানোয়ার, খলিল, আলী আজম, ফারুক হোসেন, মোফাজ্জল হোসেন, বেল্লাল হোসেন, আবদুল হাকিম,কাওসার মাহমুদ, অভয়চরণ, মোসলেম,নাহিদ, রঞ্জিত।
অনুষ্ঠান উপস্থাপন করেন নূরুননবী শান্ত ও কবি শাহেদ কায়েস।
চর্যাপদ পুনর্জাগরণ উৎসব ২০২৫ চলবে আগামী ১১ই জুলাই ২০২৫ শুক্রবার পর্যন্ত।
চর্যাপদ পুনর্জাগরণ উৎসব ২০২৫-এর দ্বিতীয় দিন ১০ই জুলাই ২০২৫ তারিখ বেলা ৩.৩০ থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে বাংলাদেশের চর্যাপদের গানের পুনর্জাগরণের সাধকশিল্পী অংশগ্রহণে সংগীত-সেমিনার অনুষ্ঠিত হবে। ‘চর্যা-সাধনার উত্তরাধিকার: অতীশ-চৈতন্য-লালন’ শীর্ষক সংগীত-সেমিনারে প্রাচীন চর্যাপদের গানের পাশাপাশি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের চর্যাগান ও লালন সাঁইয়ের গান পরিবেশনের মাধ্যমে বক্তৃতা করবেন বরিশালের সাধক কবি ও চর্যাপদের গানের পুনর্জাগরণের সুরকার-শিল্পী শাহ আলম দেওয়ান, মানিকগঞ্জের সাধকশিল্পী বাউল অন্তর সরকার, শরিয়তপুরের সাধকশিল্পী শিলা মল্লিক, কিশোরগঞ্জের আল আমিন সরকার পিপাসী, সুনামগঞ্জের মণীন্দ্র দাশ।
৩য় দিন ১১ই জুলাই ২০২৫ তারিখ বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে চর্যাপদের গানের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ প্রদান করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চর্যাপদের গানের সুরকার শিল্পী ও প্রশিক্ষক সাধিকা সৃজনী তানিয়া, শাহ আলম দেওয়ান ও বাউল অন্তর সরকার। এছাড়া, একই দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ভাব সাধকদের অংশগ্রহণে চর্যাপদের গানের পুনর্জাগরণের আসর অনুষ্ঠিত হবে। পাশাপাশি রাত আটটা থেকে নয়টা পর্যন্ত চর্যাপদের গানের প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ, এক যুগ ধরে চর্যাপদের গানের পুনর্জাগরণে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ শিল্পীদের ক্রেস্ট প্রদান এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে সমাপনী ভাষণ দিবেন কবি ও চিন্ত ফরহাদ মাজহার, একুশে পদক প্রাপ্ত শিক্ষাবিদ ডক্টর সুকোমল বড়ুয়া এবং ডক্টর জিনবধি ভিক্ষু।
৩দিনের অনুষ্ঠানের উপস্থাপনার সার্বিক দায়িত্ব পালন করবেন ভাবনগর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নূরুননবী শান্ত এবং কবি শাহেদ কায়েস।