Search

শ্রীলঙ্কাকে চাপে রেখেছে বাংলাদেশ

শ্রীলঙ্কাকে চেপে ধরেছে বাংলাদেশ। ইনিংসের মাঝামাঝি সময়ে পাঁচ উইকেট তুলে নিয়েছে তাদের। জুটি বড় হতে দিচ্ছে না টাইগার বোলাররা। এখন পর্যন্ত কেউ পায়নি ফিফটির দেখা। ৩০ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ১৩৪ রান।

তাসকিন-মোস্তাফিজের পর আঘাত হানেন রিশাদ হোসেন। দলে সুযোগ পেয়ে জানান দিচ্ছেন নিজের সামর্থ্যের। ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ফিরিয়েছেন চারিথ আসালাঙ্কাকে। ৪৬ বলে ৩৭ করে আউট হন আসালাঙ্কা।

Facebook
Twitter
LinkedIn