Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারিয়ে আসর শুরু বাংলাদেশের

দেশের ক্রীড়াঙ্গনে যতখানি সুবাতাস, তার সবটাই বলা যায় নারী ফুটবল দলকে ঘিরে। সদ্যই নারী জাতীয় দল নিশ্চিত করেছে এশিয়ান কাপের মূলপর্ব। এবার সাফ নারী অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপেও পেল শুভ সূচনা।

সাফ নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শুক্রবার (১১ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। যেখানে লঙ্কান নারীদের ৯-১ গোলে হারিয়ে দিয়ে জানান দিলো নিজেদের আগমনী বার্তা।

গোল উৎসবের মাঝে হ্যাটট্রিক করেছেন সাগরিকা। মুনকি আক্তার করেন দু’ গোল। এছাড়া একটি করে গোল করেছেন স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, রুপা আক্তার ও শান্তি মার্ডি।

Facebook
Twitter
LinkedIn