Search

সছে জাহিদ হাসানের নতুন ধারাবাহিক

জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান এখন নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। শফিকুর রহমান শান্তনুর রচনা এবং সোহেল রানা ইমনের পরিচালনায় নাটকের নাম ‘অদল বদল’। এ নাটকের কেন্দ্রীয় একটি চরিত্রেই অভিনয় করছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি এটি প্রযোজনাও করছেন জাহিদ হাসান। আগামী ১১ জানুয়ারি থেকে নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে। এ নাটক প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘শান্তনু খুব সুন্দরভাবে নাটকের গল্প লিখেছেন। এতে বিনোদনের পাশাপাশি কিছু বক্তব্যও রয়েছে, যা দর্শকের ভালো লাগবে। এমনিতে ধারাবাহিক নাটক প্রযোজনা করি কম। তবে নাটকের গল্প, নির্মাণশৈলী এবং অভিনয়শিল্পীদের আন্তরিকতায় পরিকল্পনা অনুযায়ীই এগিয়ে চলছে এ নাটকের শুটিং। এটি প্রচারে এলে নাটকের প্রতি দর্শকের আগ্রহ তৈরি হবে বলে আমার বিশ্বাস।

এ ছাড়া আমিও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছি। সব মিলিয়ে নাটকটি উপভোগ্য হবে।’ এ ধারাবাহিক ছাড়াও জাহিদ হাসান অভিনীত ‘একশতে একশ’ নামের আরেকটি ধারাবাহিক নাটক টিভিতে প্রচার হচ্ছে। এটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। ধারাবাহিক ছাড়া নিয়মিত এক খণ্ডের নাটকেও অভিনয় করে যাচ্ছেন এ জনপ্রিয় অভিনেতা। এরইমধ্যে আগামী রোজার ঈদের নাটকের কাজের প্রস্তাবও পেয়েছেন। শিগ্গির এ কাজগুলোও শুরু করবেন তিনি।

এদিকে বেশ কয়েকটি ওয়েব কন্টেন্টে অভিনয় করছেন জাহিদ হাসান। সম্প্রতি এ অভিনেতা একটি ওয়েব বিজ্ঞাপনে অভিনয় করেছেন। অন্যদিকে নতুন সিনেমায় অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন এ অভিনেতা। জানিয়েছেন, এ মুহূর্তে একাধিক সিনেমায় অভিনয়ের প্রস্তাব আছে তার কাছে। বর্তমানে এগুলোর গল্প ও চরিত্র নিয়ে কাজ করছেন। মনের মতো হলে অভিনয়ও করবেন।

Facebook
Twitter
LinkedIn