অন্তর্বর্তী সরকার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে আলাদা বা বিশেষ সুবিধা দিচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনে সব দলের জন্যই সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে শফিকুল আলম আরও জানান, সরকার আসন্ন গণভোটের স্বপক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে। এতে কোনো আইনি বাধা নেই বলে তিনি উল্লেখ করেন।
