Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

সিরিজ বাঁচানোর লড়াই আজ

চট্টগ্রামে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের দ্বিতীয় খেলায় আজ ( শনিবার) ৮ই জুন মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ এবং আফগানিস্তান। প্রথম ম্যাচে ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। 

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আফগানিস্তানের কাছে ১৭ রানে হেরে সিরিজের শুরুতেই হোচট খেয়েছে স্বাগতিক দল। দ্বিতীয় ম্যাচে তাই জয় দিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য টাইগারদের। ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে অন্তর্বর্তিকালিন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন লিটন দাস। 

এদিকে, প্রথম ম্যাচে জয় পাওয়ায় বেশ ফুরফুরে মেজাজে আছে আফগানিস্তান। এই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে দ্বিতীয় ম্যাচে জয় দিয়ে সিরিজ নিশ্চিত করার লক্ষ্য সফরকারীদের। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে খেলা। 

Facebook
Twitter
LinkedIn