Search

সীমান্ত বিবাদে চীনকে মোকাবেলায় ভারত একাই যথেষ্ট

লাদাখের গালওয়ান উপত্যকায় ১৫ জুনের সংঘর্ষে বড় সফলতার পর ভবিষ্যতে যে কোনো সীমান্ত বিরোধে চীনের বিরুদ্ধে এককভাবে দাঁড়ানোর আত্মবিশ্বাস খুঁজে পেয়েছে ভারত। বেইজিংকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের চতুর্পক্ষীয় জোট গঠনের প্রস্তাব সত্ত্বেও ভবিষ্যতে ভারত এককভাবে চীনকে মোকাবেলা করতে পারবে বলে ইউরোপ ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইউরোপিয়ান ফাউন্ডেশন ফর সাউথ এশিয়ান স্টাডিজ (ইএফএসএএস) এক প্রতিবেদনে বলা হয়েছে। পূর্ব লাদাখে সংঘর্ষের পর থেকে ভারত ও চীনের মধ্যে বেশ কয়েকটি আলোচনা হয়েছে। যদিও বিতর্কিত কিছু সেক্টরে উভয় দেশের সেনাবাহিনী পিছিয়ে আসতে শুরু করায় উত্তেজনা কিছুটা কমেছে। তবুও চীনা সেনারা এখনো দেপসাং সমভূমি অঞ্চল, গোগরা এবং প্যাংগং সো বরাবর ফিঙ্গার্স অঞ্চলে উপস্থিত রয়েছে

Facebook
Twitter
LinkedIn