Search

স্বনির্ভর করে গড়ে তোলা’র দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এবারের স্বাধীনতা দিবসে সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে এই দেশে ভালো থাকার অঙ্গিকার হোক- এ আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৭ মার্চ) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশবাসীর প্রতি এ আহ্বান জানান। 

সরকার গঠনের পর প্রথমবারের মতো দলীয় কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। আলোচনা সভার শুরুতে দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ স্বাধীনতা যুদ্ধে বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

 আলোচনাসভায়  ‘বাংলাদেশকে স্বনির্ভর করে গড়ে তোলা’র দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Facebook
Twitter
LinkedIn