Search

স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন স্ত্রী

উত্তরায় দম্পতির ওপর হামলা, স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন স্ত্রী

রাজধানীর উত্তরায় মোটরসাইকেলের দুই আরোহীকে রামদা দিয়ে হামলা করেছেন দুই যুবক। ভুক্তভোগী দুজন স্বামী-স্ত্রী। হামলার পর নিজের জীবন বাজি রেখে স্বামীর প্রাণ বাঁচাতে সামনে দাঁড়ান তার স্ত্রী। 

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে হামলার ভিডিও।

পুলিশ জানায়, এ ঘটনায় হামলাকারী দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন- মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২৭)। 

পুলিশের তথ্যমতে, হামলার শিকার হওয়া দুজন স্বামী-স্ত্রী। বেপরোয়া গতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। এর প্রতিবাদ করেন স্বামী-স্ত্রী। তখন তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন ধাক্কা দেওয়া মোটরসাইকেলটির দুই আরোহী। তারা স্থানীয় অপরাধী চক্রের সদস্য।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলাকারীরা সদস্যরা উত্তরা ৭ নম্বর সেক্টরের ভেতরে উচ্চশব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে দ্রুত গতিতে চালাচ্ছিল। এসময় তাদের মোটরসাইকেল একটি রিকশাকে দেওয়ার চেষ্টা করে। পাশ দিয়ে যাওয়া আরেকটি মোটরসাইকেলে ভুক্তভোগী দম্পতি এ ঘটনার প্রতিবাদ করলে হামলাকারীরা তাদের লোকজন ডেকে রামদা দিয়ে কোপাতে থাকে। এ সময় ভুক্তভোগী নারীর চিৎকারে জড়ো হন লোকজন। একপর্যায়ে স্থানীয়রা ওই দুই যুবককে ধরে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়

Facebook
Twitter
LinkedIn