জুন বাংলাদেশ-ভুটান ম্যাচটা মাঠে গড়িয়েছে। তবে সে ম্যাচের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বারেবারে। সে ম্যাচের নানা সময়ে হওয়া বিশৃঙ্খলা এর প্রধান কারণ। তেমন কিছু যেন সিঙ্গাপুর ম্যাচেও না হয়, সেজন্যে আজ জাতীয় স্টেডিয়ামে মহড়া দিচ্ছে পুলিশের সোয়াট ফোর্স।
ভুটান ম্যাচে দর্শকরা মূল ফটক ভেঙে স্টেডিয়ামে ঢুকে পড়েছিলেন। এরপর ম্যাচ চলাকালেও বিশৃঙ্খলা হয়েছে। দর্শকরা গ্যালারির সামনের বেষ্টনী টপকে ঢুকে পড়েছিলেন মাঠে। যার ফলে ম্যাচের নিরাপত্তা নিয়েও বেশ করে প্রশ্ন উঠেছে।
