গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের বন্দী সাবেক শিক্ষামন্ত্রী ডা: দীপু মনিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে তাকে নিউরোলজির চিকিৎসক দেখাতে আনা হয়। চিকিৎসককে দেখানো শেষে পুনরায় তাকে কাশিমপুর মহিলা কারাগারে নেয়া হয়েছে।
