Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

হ্যাঁ’ দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সবাই সংস্কার চাই, তাই সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাই।’

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও-১ আসনের জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুরহাট এলাকায় এক পথসভায় মির্জা ফখরুল এ আহ্বান জানান।

‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই গণভোটের মূল প্রশ্ন একটাই—কে সংস্কার চায়, আর কে চায় না।

মির্জা ফখরুল আরও বলেন, ‘আমাদের দেশ ও রাষ্ট্র যেভাবে চালানো হয়েছিল, যারা তা চালিয়েছিল তারা আজ পালিয়ে গেছে। দেশকে ঠিক করতে হলে সংস্কার দরকার, আর সেই সংস্কারের সিদ্ধান্ত নিতেই এই গণভোট। যারা সংস্কার চান তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর যারা চান না তারা ‘না’ ভোট দেবেন। আমরা সবাই সংস্কার চাই, তাই সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাই।”

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব সময় আপনাদের পাশে আছি। আপনাদের কোনো ক্ষতি করতে কেউ পারবে না।’

Facebook
Twitter
LinkedIn