Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

১০০তম টেস্টে সেঞ্চুরি

বাংলাদেশের হয়ে অনন্য এক কীর্তির গড়লেন মুশফিকুর রহিম। আজ টেস্টের দ্বিতীয় দিনে ১ রান করতেই কিংবদন্তিদের পাশে নিজের নাম লেখালেন এই উইকেটকিপার।

গতকাল মিরপুরে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৯ রানে অপরাজিত ছিলেন মুশফিক। নিজের একশতম টেস্ট ম্যাচ খেলা মুশফিক ১ রান করতেই জাভেদ মিয়াদাদ, রিকি পন্টিং, গ্রায়েম স্মিথদের পাশে জায়গা করে নিলেন।

সেই সঙ্গে বাংলাদেশের প্রথম ক্রিকেটার ও বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে একশতম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়লেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।

মুশফিকের আগে ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে মাত্র ১০ জন ব্যাটসম্যান শততম টেস্টে সেঞ্চুরি করেছেন। আজ মুশফিক যোগ হওয়ায় টেস্ট ক্রিকেট পেয়ে গেল শততম টেস্টে শতক হাঁকানো ব্যাটসম্যানদের এক দারুণ ‘একাদশ।’

Facebook
Twitter
LinkedIn